July 26, 2026

এবাৱ ফরিদপুৱে এলো কৱোনা পৱিক্ষাৱ যন্ত্রপাতি মেশিন

0

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ ৷

ফরিদপুর মেডিকেল কলেজে (ফমেক) এসে পৌছেছে করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা এসব যন্ত্রপাতি ঢাকার এয়ারপোর্ট থেকে আজ শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজে এসে পৌঁছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফমেক ভবনের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি (অনুজীব বিদ্যা) বিভাগে গত সোমবার থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস পরীক্ষাগার তৈরির কাজ। সেখানেই এসব যন্ত্রপাতি স্থাপন করা হবে।

যদিও ফমেক কর্তৃপক্ষ এখনো ঢাকা হতে ঠিক কি কি যন্ত্রপাতি এসেছে তা নিশ্চিত হতে পারেনি। ঢাকার আইসিসিডিআর হতে এ সংক্রান্ত এক্সপার্ট এলে আগামীকাল শনিবার এসব যন্ত্রপাতির প্যাকেটগুলো খুলে দেখা হবে বলে জানিয়েছেন তারা।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বলেন, অনেকগুলো প্যাকেট এসেছে। আমরা এখনো এগুলো খুলে দেখিনি। তাই কি কি মেশিন এসেছে তা বলতে পারবো না। আগামীকাল শনিবার ঢাকা হতে এক্সপার্ট এলে তার মাধ্যমে এসব যন্ত্রপাতি আমরা বুঝে নেবো। তারপর সেসব আমাদের পরীক্ষাগারে স্থাপন করা হবে।

তিনি বলেন, ফমেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ আশরাফুল আলমকে প্রধান করে আমরা এব্যাপারে একটি টিম করে দিয়েছি। আমাদের কলেজে তিনজন টেকিনিশিয়ান রয়েছেন। তাদের প্রশিক্ষণ দিয়ে করোনা পরীক্ষার কাজে নিযুক্ত করা হবে।

এর আগে গত সোমবার হতেই ফমেকের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে করোনা ভাইরাসের পরীক্ষাগার তৈরির কাজ শুরু করা হয় জানিয়ে তিনি বলেন, এই কাজ প্রায় শেষের পর্যায়ে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই পরীক্ষাগারে করোনা ভাইরাসে সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা শুরু করতে পারবো।

ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এব্যাপারে বলেন, আজ সকালে এসব প্যাকেট করা যন্ত্র ফরিদপুরে এসে পৌছেছে। ঢাকা থেকে এক্সপার্ট এসে মেশিনটি সেট করে দিবেন। তারপর আমরা করোনা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবো।

এক প্রশ্নের জবাবে তিনি তিনি জানান, ফরিদপুরে আমাদের হাতে এখনো কোন কীট এসে পৌছেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় কেবলই আমাদের এই মেশিন দিলো। এটি ব্যবহার উপযোগী করে স্থাপনের পরে না হয় আমরা কীট চাইতে পারি।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের এবিষয়ে কথা বলেন। সংসদ সদস্য স্থানীয় সাংবাদিকদের জানান, স্বাস্থ্য মন্ত্রী এব্যাপারে কাজ শুরু করেছেন বলে তাকে জানিয়েছেন। এরপর থেকে গত কয়েকদিন ফরিদপুরে এই করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাতে থাকেন স্থানীয় অধিবাসীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed