August 24, 2026

একটি ফেসবুক পোষ্ট-এ অসহায় মানুষের খাদ্য সংকটে করুন আর্তনাদে সাড়া দিলেন আঃ মালেক

0

এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ

 

দিনাজপুরের বিরামপুর একটি ফেসবুক পোষ্ট-এ ৭ জন অসহায় কর্মহীন ভুক্তভোগী’র করুন আর্তনাদে সাড়া দিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল (বৈদাহার) বিরামপুর দিনাজপুর। গত কয়েক দিন আগে সাংবাদিক নূরে আলম সিদ্দিক নূর তার নিজেস্ব এই ফেসবুক আইডি তে কাটলা ইউনিয়নের ৭ জন অসহায় ভুক্তভোগীর জন্যে বলেন- “কাটলায় সাতটি অসহায় ও দুঃস্থ পরিবারে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী প্রয়োজন কেউ কি আছেন তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবেন”? কমেন্ট উত্তরে আঃ মালেক মন্ডল বলেছিলেন-” এই সাতজন ভাইদেরকে কাল সকাল 11 টার সময় বিরামপুর শহীদ মিনার মাঠে আসতে বলিয়েন.আমি আব্দুল মালেক ওদেরকে ১০ দিনের খাবারের ব্যবস্থা করে দিব.01780815915″ তারই ধারাবাহিকতায় আগত সেই সাত জন অসহায় ভুক্তভোগী কর্মহীন মানুষকে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী বিতারণ করলেন ৪ নং দিওড় ইউনিয়নের আগামীর স্বপ্ন দ্রষ্টা স্বপ্নের ফেরিওয়ালা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল খাদ্য সামগ্রী পেয়ে ভুক্তভোগীরা অত্যান্ত খুশি আঃ মালেক মন্ডল কে প্রাণ খুলে মন থেকে দোয়া করলেন উনার উজ্জল ভবিষৎ কামনার্থে- ভালোবাসা অবিরাম জয় হোক মানবতার প্রয়োজনের পাশে মানব কল্যাণে সর্বদাই নিয়োজিত এই আঃ মালেক মন্ডল এমনি মন্তব্য সকলেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *