July 26, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সাবেক সংসদ সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন

0
received_1838464466287983

 

মোহাম্মদ দুদু মল্লিক জেলা প্রতিনিধি শেরপুর

 

শেরপুর জেলার ঝিনাইগাতীতে করোনাভাইরাস প্রাদুর্ভাবে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। গত বৃহস্পতিবার থেকে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ও ফাকরাদ এলাকায় পাঁচ শতাধিক কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে তিনি এ ত্রাণ বিতরণ শুরু করেন।
এ সময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করলাম। পর্যায়ক্রমে এ উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে সামর্থ্য অণুযায়ী এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্ল্যাহ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed