August 24, 2026

যশোরে শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

0
received_1536639293170755

 

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শার সেনাবাহিনীসহ রামপুর,ধলদাহ,জামতলা, বালুন্ডা, গোগা, খলসী, দৌলতপুর, গাতিপাড়া, বেনাপোল বাজার মনিটরিং করা হয়। এসময় দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় মোট ০৫ (পাঁচ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সর্বমোট ৪,০০০/-(চার হাজার) টাকা আদায় করা হয়।

শনিবার ( ১৮ এপ্রিল) সকাল ১১. টার সময় সেনাবাহিনীসহ রামপুর,ধলদাহ,জামতলা, বালুন্ডা, গোগা, খলসী, দৌলতপুর, গাতিপাড়া, বেনাপোল বাজার মনিটরিং করা হয়। এসময় দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় মোট ০৫ (পাঁচ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা/জরিমানা করা হয়। এসময় দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী (১) আ. সালাম, রামপুরকে ৫০০/- (পাঁচ শত), (২) সজিব, টেংরাকে ৫০০/- (পাঁচ শত), (৩) ইউনুস আলী, টেংরাকে ১,০০০/-(একহাজার), (৪)আঃ হামিদ, কালিয়নিকে ১০০০/-(এক হাজার), (৫) আমির হোসেন, গোগাকে ১০০০/-(এক হাজার) টাকা সর্বমোট ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।

সরকারি নিয়ম সম্পর্কে সচেতন করানো হয়,মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন,করোন ভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী,সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে দোকান পাট খোলা রাখার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়েছে।

এসময় পথচারী ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবhস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। এসময় কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না। সন্ধ্যা ৬ টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক দূরত্ব এবং নিজ বাসায় অবস্থান নিশ্চিতকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *