মৌলভীবাজারে বিভিন্ন হাসপালে পিপিই বিতরন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি, শামছুল ইসলাম সোহাগ।
মৌলভীবিাজার চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকশন (পিপিই) দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মাধ্যমে চিকিৎিসকদের ২০০টি পিপিই বিতরণ কার্যক্রম চলছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন- মৌলভীবাজার জেলা সমিতি ঢাকা-এর সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ।
সৈয়দ মোশতাক আহমদের তত্ত্বাবধানে মৌলভীবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. এম এ আহাদ ও শ্রীমঙ্গলের জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদের অধীক্ষায় মৌলভীবাজার জেলা বিএমএ-এর সভাপতি ডা. শাব্বির হোসেন খানের নেতৃত্বে এই পিপিইসমূহ বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করে বিএমএ কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা শাখা। শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার প্রতিজন চিকিৎসকের হাতে হাতে নিরাপত্তা সামগ্রী পৌঁছে দেন শ্রীমঙ্গল আঞ্চলিক বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস এক্সপেক্টরা প্রাইভেট লিমিটেড এর ম্যানেজার সৈয়দ মোতাহের শাকিলের নেতৃত্বে বিকাশের মাঠ কর্মীরা। আর মৌলভীবাজার সদর, রাজনগর, বড়লেখা ও জুড়ি উপজেলায় বিএমএ নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছে পিপিই পৌঁছে দেন। ডা. সৈয়দ মোশতাক আহমদ বলেন- শিগগিরই মৌলভীবাজারের দুস্থ জনগণের জন্য মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, বিশেষ করে রমজান মাসের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হবে। বিধিনিষেধের কারণে নিজেদের পক্ষে সম্ভব না হলে প্রশাসনের সহায়তায় তা বণ্টন করা হবে।
এছাড়া ঢাকাস্থ জালাবাদ এসোসিয়েশন একইভাবে ত্রাণ বিতরণ করবেন। এই কাজে জালাবাদ এসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক জসীমউদ্দীনের নেতৃত্বে তহবিল সংগ্রহের কাজ চলছে।