August 26, 2026

নড়াইল লোহাগড়া বাজারে নষ্ট গরুর গোস্ত বিক্রির অপরাধে ৩ কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

0

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইল লোহাগড়া গোস্ত বাজারে নষ্ট গোস্ত বিক্রির অপরাধে (৩)জন কসাইকে ভ্রাম্যমান আদালত প্রাথমিক সতর্কতা করেছে এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, লোহাগড়া বাজারের গোস্ত পট্টিতে ১) উজ্জ্বল সিকদার, পিতা আলম সিকদার, ২) আলম সিকদার, পিতা সালাম শিকদার, গ্রাম লোহাগড়া, ৩) ইয়ারুল মোল্লা, পিতা হারুন মোল্লা, গ্রাম কুন্দশী।

অসুস্থ গরু জবাই করে নষ্ট গোস্ত বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মোঃ মাহফুজুল হক, সঙ্গীয় ফোর্স মোঃ সাইফুল ইসলাম, ও উজ্জলকে, নিয়ে বাজারে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গোস্ত নিয়ে ৩ জন কসাই পালিয়ে যায়।

বাজারে শুধ নষ্ট কলিজা ফেলে রেখে তারা পালিয়ে যায়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে লোহাগড়া থানা পুলিশ নষ্ট গোস্ত সহ উপরোক্ত ৩ জন কসাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপজেলা ইউএলও ড. রফিক গোস্ত প্রাথমিক পরীক্ষা করে জানান গরু অসুস্থ ছিল।

তিনি আরও জানান, কসাইরা অসুস্থ গরু স্বল্প মূল্যে ক্রয় করে জবাই করেছে। ফলে গরুর কলিজা নষ্ট এবং গোস্ত বিবর্ন হয়ে গেছে।

পরবর্তীতে লোহাগড়া উপজেলা এসিল্যান্ড…….. ঘটনাস্থলে এসে ৩জন কসাইকে প্রাথমিত সতর্কতা করে (১০,) হাজার টাকা জরিমানা করেনে।

এবং নষ্ট গোস্ত মাটিতে যথাযথভাবে পুতে ফেলার নির্দেশ দেন।

এ বিষয়ে লোহাগড়া থানার এস আই মো: মাহফুজুল হক এই প্রতিবেদক মো: অাজিজুর বিশ্বাস কে বলেন
সকালে গোপন সংবাদ পাই যে, এক গোস্ত ব্যবসায়ী নষ্ট গোস্ত বিক্রি করছে।

সংবাদের ভিত্তিতে আমি ও অামার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার সত্যতা পায়। তবে গোস্ত ব্যবসায়ীকে পায়নি। পরবর্তীতে গোস্ত ব্যবসায়ীর বাড়ী থেকে গোস্ত উদ্ধার করে আনা হয়।

এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের (১০) হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয় লোহাগড়া এসিল্যান্ড ভুমি কমিশনার, রাখি ব্যানার্জি, জানান যে এই জরিমানা নিয়ে তাদেরকে প্রথম বারের মতো সতর্ক করা হলো পরবর্তীতে এরকম কিছু ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *