July 30, 2026

নান্দাইলে কৃষকের পাকা ধান কেটে দিল কাঁচামাটিয়া স্পোর্টিং ক্লাব

0
received_1679072012233695

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:

 

ময়মনসিংহ নান্দাইলে নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে কৃষকদের বুড়ো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন দক্ষিণ রসুলপুর নদীর পাড় কাঁচামাটিয়া স্পোর্টিং ক্লাবের নেতাকর্মীরা।২৮ শে এপ্রিল সকালে কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছেন তারা।

মহামারী করোনার কারণে কৃষক পাচ্ছে না শ্রমিক তাই শ্রমিক সংকট থাকার কারণেই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে নান্দাইল উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের দক্ষিণ রসুলপুর নদীর পাড় কাঁচামাটিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা।

ধান কাটায় অংশগ্রহণ করেছেন কাঁচামাটিয়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আতাউর রহমান সুমন, তিনি
বলেন, এটা আহামরি কোনো বিষয় নয়, আমাদের দেশে ১৯৭১সালে যখন যুদ্ধ হয়েছিল ঠিক এমন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসার সোনার বাংলাদেশ পেয়েছি। ঠিক এই সোনার বাংলাদেশে নোভেল করোনা ভাইরাস নিয়ে মানুষ যখন সংকটে পড়েছে চাষী তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দেশের স্বার্থে কৃষকের পাশে এসে এই কাজ শুরু করেছি।

কাঁচামাটিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান সাজু, ,বলেন ক্লাবের
সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব চাষিদের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে,এটি চলমান থাকবে।

কাঁচামাটিয়া স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম হিরা, বলেন নিজের কাজের চেয়ে অন্যের কাজে সাহায্য করতে আমার কাছে অনেক ভালো লাগে আজ আমি একজন চাষী কে সাহায্য করতে এসে আমার নিজের কাছে খুবই আনন্দিত মনে হচ্ছে। আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল মিয়া, আমিনুল ইসলাম সোহাগ, আলী হোসেন রাহাত, সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed