July 29, 2026

নড়াইলে টিসিবির পণ্য চুরি করে বাজারে বিক্রি করার অপরাধে ডিলার সহ গ্রেপ্তার(২) জন

0
received_214840656605240

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন এই মহামারী করনা ভাইরাসের দিনে কোন ব্যক্তি যদি গরিব মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোরশাস্তি প্রদান করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে নড়াইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলায় হাটবাজারে শহরের অলিতে গলিতে সাদা পোশাকে ফোর্স মোতায়েন করেন, ১৪/৪/২০২০ সকাল 10 ঘটিকায় পুলিশ সুপারের নিকট গোপন সংবাদ আসে।

নড়াইল সদর থানাধীন নাকসি বাজারে মেসার্স শিকদার স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন শিকদার, পিতা ইয়াসিন সিকদার, গ্রাম নাকসি, থানা ও জেলা নড়াইল।

এর দোকানে১৮বস্তা চিনি ও ২৪ বস্তা ছোলা মজুদ করে রাখছে সংবাদ এর ভিত্তিতে তাৎক্ষণিক নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ হোসেন পিপি এম, কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ প্রদান করেন।

ওসি সঙ্গীয় ফোর্স সহ নাকসি বাজারে গিয়ে দোকান তল্লাশি করে 18 বস্তা চিনি ও২৪ বস্তা ছোলা পাওয়া যায় বলে জানাই।

লিটন শিকদার জানাই আমি টিসিবির ডিলার পরিতোষ কুন্ডু, পিতা রাজকুমার কুন্ডু, গ্রাম কুড়ি গ্রাম, স্বর্ণ পট্টি, থানা ও জেলা নড়াইল, এর নিকট থেকে কিনে এনেছি।

পরবর্তীতে নড়াইল রূপগঞ্জ বাজারে এসে ডিলার কে গ্রেফতার করেন এ বিষয়ে পুলিশ সুপার বলেন।

এই করনা ভাইরাসের দিনে গরিব মানুষের ত্রাণ নিয়ে যারা দুরর্নীতি করছে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না সারা বাংলাদেশের পুলিশ এই করোনা ভাইরাস দিনে অক্লান্ত পরিশ্রম করে চলছে।

প্রয়োজনে আরো কষ্ট করবে কিন্তু কোন দুরর্নীতি বাজ চাউল চোর, কালো বাজারি কে ঠাঁই দেয়া হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed