July 28, 2026

“হাজারো সালাম” র‌্যাব কমান্ডার এ এসপি আনোয়ার হোসেন শামীম।

0
received_1085469055161895

আমাদের দেশের এক র‌্যাব কমান্ডার এ এসপি আনোয়ার হোসেন শামীম। যে একজন বিসিএস ক্যাডার অফিসার হয়েও, তাহার নেই কোন অহংকার, দাম্ভিকতা, আছে শুধু দেশের মানুষের জন্য ও দেশের জন্য ভালোবাসা দায়িত্ব-কর্তব্যের মন-মানসিকতা। জনকল্যাণ মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখাই যাহার একমাত্র কাজ। সে হলেন আমাদের শ্রীমঙ্গলের ৯ র‌্যাব কমান্ডার এ এসপি আনোয়ার হোসেন শামীম, যাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। জনকল্যাণ মূলক, মানব সেবা মূলক কাজ, ও আইন-শৃঙ্খলা মূলক সেবা দেওয়ার কাজ, যখন আমি একজন সাংবাদিক হিসেবে লিখতে বসি তখন ভাবি, কি লিখবো কারন উনার নিউজ লিখতে গেলেই আমার মনে সন্দেহ জাগে উনার কি নিজের জন্য কোন ভয় ভীতি চিন্তা নেই, নিজের জন্য কোন মায়া মমতা নেই। যখন এই মহামারী করোনা ভাইরাসের ভয়ে অনেক ডাক্তার তাহার চেম্বার হাসপাতাল গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ এই কমান্ডার, নিজের কুলে তুলে নিচ্ছেন অসহায় রোগীদের। পরিশেষে একটা কথাই বলবো আমার অন্তস্থল থেকে হাজার সালাম ও শুভেচ্ছা এই কমান্ডার এর জন্য। আমি আশা করি আমাদের দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ ঊর্ধতন কর্মকর্তাগণ অবশ্যই উনাকে অনুসরণ করবেন, তবেই আমাদের সোনার বাংলাদেশ, সোনার দেশে পরিণত হবে।

  • সাংবাদিক, সৈয়দ সিরাজুল ইসলাম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed