August 16, 2026

শ্রীমঙ্গল র‍্যাব ৯ কমান্ডার এ এসপি আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে ও দূরদর্শিতায় বিপুল পরিমাণ চাল উদ্ধার

0
photo 233 6-16-48

 

শ্রীমঙ্গল, প্রতিনিধি, মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ টাকা কেজি দরের সরকারী খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল,ও চালের খালি বস্তা সহ আগুনে পোড়া বস্তা উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‌্যাব -৯ জানায়, গোয়েন্দা তথ্যেয় ভিত্তিতে র‍্যাব কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চাল ও চালের বস্তা উদ্ধার করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ও শ্রীমঙ্গল উপজেলার ভৈরগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নপুর কান্তি রায় এর বাড়ীতে প্রথমে অভিযান চালায় তারা। সেখান থেকে র‌্যাব সদস্যরা বিপুল পরিমানে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারী চাল উদ্ধার করে।
এসময় নপুর কান্তি রায়ের দেয়া তথ্যের ভিত্তিতে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল মাকের্টের পেছনের একটি ময়লার ভাগার থেকে বেশ কয়েকটি খালি বস্তা ও আগুনে পুড়ানো বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।

র‌্যাব ৯ এর কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, নপুর কান্তি রায়কে জিজ্ঞাসা করলে বলেন।কালাপুর ইউনিয়নের ১০ টাকা কেজি সরকারী চালের ডিলার আনোয়ার হোসেনের কাছ থেকে চাল কেনার কথা বলেন।
তিনি আরও জানান, ভৈরবগঞ্জ বাজারের একটি ভাগার থেকে ক্ষুধা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ লেখা বিপুল পরিমান পোড়া, অর্ধ পোড়া বস্তার ছাই পাওয়া গেছে। এসব চাল গরীবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। সেই গরীবের চাল চুরি করে বিক্রি করায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি।

আটক নপুরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে । ডিলার আনোয়ার হোসেন পলাতক রয়েছে। এঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *