August 19, 2026

শার্শায় ১২ হাজার দিনমজুর পরিবারে খাদ্য সামগ্রী বিতরনণ – শেখ আফিল উদ্দীন এমপি

0
received_896626317432140

 

কামাল হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরের সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের ১০ হাজার ঘরবন্দী অসহায় দিন মজুর পরিবারের মাঝে ব্যক্তিগত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় এম,পি শেখ আফিল উদ্দীন। করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনায় কাজ হারিয়ে এসব মানুষ খাদ্য সংকটে অনেকটা অসহায় জীবন যাপন করছিল।

শনিবার দুপুরে শার্শা আফিল উইভিং জুট মিলস থেকে এসব খাদ্য সামগ্রী বোঝায় ট্রাক মানুষের মাঝে পৌছে দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দেন। এছাড়া স্থানীয় ভাবেও তিনি নিজে কিছু দরীদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এম,পি আফিল উদ্দীন বলেন,প্রানঘাতি এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে সবাই ঘরে থাকবেন। সংকট না কাটা পর্যন্ত তার পক্ষ্য থেকে সব ধরনের সহযোগীতা অব্যহত থাকবে।

প্রেরক
মোঃ কামাল হোসেন
বেনাপোল যশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *