July 29, 2026

শার্শায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান ৫৭,০০০ টাকা জরিমানা আদায়

0
received_273013590379764

 

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

যশোরের শার্শার সেনাবাহিনী ও পুলিশফোর্সসহ নাভারণ বাজার মনিটরিং করা হয়। শিডিউল বহির্ভূত দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, দোকানের সামনে বেশি মানুষ। ভিড় করায়, বেশি মূল্যে নেওয়ায় মোট ১০ (দশ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে আদায় সর্বমোট ৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয়।

শুক্রবার ( ১৭ এপ্রিল ) সকাল ১১. টার সেনাবাহিনী ও পুলিশফোর্সসহ নাভারণ বাজার মনিটরিং করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন,এসময় যা দেখলাম তা অবর্ণনীয়, দেখে মনে হবে মানুষের মেলা বসছে, এই হলো আমাদের সচেতনতা। শিডিউল বহির্ভূত দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, দোকানের সামনে বেশি মানুষের ভিড় করায়, বেশি মূল্যে নেওয়ায় মোট ১০ (দশ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা জরিমানা করা হয়। এসময় দন্ডবিধি-১৮৬০ ও অন্যান্য আইন অনুযায়ী (১) বজলুর রহমান, কাঠশিখড়াকে ১০০০/- (এক হাজার), (২) শুকুর আলী, যাদবপুরকে ১,০০০/- (একহাজার), (৩) রেজাউল, নাভারণ রেল বাজারকে ১,০০০/টাকাএকহাজার) মোট ৩,০০০( তিন হাজার) টাকা, (৪)শহীদ, দক্ষিণ বুরুজবাগানকে ১০,০০০/-(দশ হাজার), (৫) আরিফ, বুরুজবাগানকে ৫,০০০/-(পাঁচ হাজার), (৬) আঃ মজিদ, দক্ষিণ বুরুজবাগানকে ৫,০০০/-(পাঁচ হাজার), (৭) হাবিব ট্রেডার্স, প্রো. কবির, নাভারণ রেল বাজারকে ১০,০০০/- (দশ হাজার), (৮) নিউ সাহা স্টোর, প্রো. অনন্ত সাহা, গুননগরকে ১০,০০০/-(দশ হাজার), (৯) ময়না স্টোর, প্রো. ময়না, কাজিরবেড়কে ১০,০০০/- (দশ হাজার), (১০) বারিক স্টোর, প্রো. আ. রহমান, কাজিরবেড়কে ৪,০০০/- (চার হাজার) টাকা সর্বমোট ৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।

সরকারি নিয়ম সম্পর্কে সচেতন করানো হয়,মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন,করোন ভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী,সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে দোকান পাট খোলা রাখার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়েছে।

এসময় পথচারী ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবhস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। এসময় কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না। সন্ধ্যা ৬ টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক দূরত্ব এবং নিজ বাসায় অবস্থান নিশ্চিতকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed