1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

লোহাগড়া ৮০০ দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩০১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃনয়ন ইসলাম শুভ, নিজস্ব প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া ইউনিয়নের নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে আট’শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চরবগজুড়ি গ্রামে চেয়াম্যানের নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করেন নিহত চেয়ারম্যানের মা রাবেয়া বেগম,স্ত্রী নাজনিন বেগম, ভাই বাবর খন্দকার। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবক হেমায়েত হোসেন, মহিউদ্দীন ভূইয়া, ইউপি সদস্য রসুল মিয়া, টুলু শেখ প্রমুখ ।

নিহত বদরের স্ত্রী নাজনিন বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করে এলাকাবাসীর সেবা করতে চাই।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী সন্ত্রাসী হামলায় লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদর খন্দকার নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121