আব্দুল জব্বার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।।
যশোর-২ (চৌগাছা – ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন। করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে,দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
২১শে মার্চ থেকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিজ উদ্যোগে ঝিকরগাছা এবং চৌগাছার বিভিন্ন এলাকায় গন সচেতনতা মূলক লিফলেট, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, খাদ্য সামগ্রী বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ প্রশাসনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন।
করোনা মোকাবেলায় তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের
সকল কার্যক্রম সমন্বিতভাবে উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে করতে হবে (বিশেষ করে ত্রাণ কার্যক্রম) যাতে করে ভদ্রতা বজায় রেখে দুরাত্বতা পরিহার করা যায়।
করোনা প্রতিরোধে একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। যেকোনো প্রকার দান অনুদান এখানে গ্রহণ করা হবে এবং কেন্দ্রীয়ভাবে বিতরণ খরচ করা হবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটি এই কল্যাণ তহবিল পরিচালনা করবেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, ইউনিয়নের চেয়ারম্যানগন ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করবেন। এবং স্ব স্ব ইউনিয়নে নিয়োজিত এসআই দের সহযোগিতা নিয়ে কাজ করবেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি কিছু চিকিৎসা সামগ্রী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ডাক্তারগনকে, তাদের সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে, স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবেই অব্যহত থাকবে।
করোনার উপসর্গ থাকলে লুকিয়ে না রেখে ডাক্তারের পরামর্শ নেওয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অতীব জরুরী ভাবে কাজ ছাড়া ঘর থেকে কেউ বাহির হবেন না, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
শুধুমাত্র রোগী বহন কারী যানবাহন ও একান্ত জরুরি প্রয়োজনে দূরত্ব নিশ্চিত করে যাত্রী পরিবহন চলাচল করা যাবে। হোমকোয়ারেন্টাইন এবং আইসোলেশন সম্পর্কে সবাইকে ধারণা দেওয়া, ডাক্তারদের সেবার মান উন্নিতকরণ।
এছাড়াও আপনারা দেখছেন ঝিকরগাছা এবং চৌগাছার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ নামক ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে।
ডাঃ নাসির উদ্দিন বলেন, আমার নিজস্ব অর্থায়নে ঝিকরগাছা এবং চৌগাছায় ২০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অসহায় পরিবারগুলোর তালিকা প্রস্তুত এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন প্রক্রিয়া চলমান রয়েছে। আমার এলাকায় কেউ না খেয়ে থাকবেনা। খাদ্যের কোনো অভাব নেই। যাদের সমস্যা থাকবে তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমার এলাকার মানুষের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত।
নিজ এলাকার মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে যাওয়া সংসদ সদস্যকে তাঁর নির্বাচিত চৌগাছা-ঝিকরগাছা বাসী তাঁকে দশ ও দেশের জনগনের জন্য সাস্থ্য প্রতিমন্ত্রী হিসাবে দেখতে চাই, এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply