August 19, 2026

ভুলতা জেনারেল হাসপাতাল এখন করোনাভাইরাসের আতংকে!

0
received_925827691199315

 

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যবসায়ীদের একমাত্র আস্থা হচ্ছে গাউছিয়া মার্কেট ঠিক তার সাথেই অবস্থিত ঐতিহ্যবাহী ভুলতা জেনারেল হাসপাতাল লিঃ এটি গাউছিয়ার মধ্যে পুরাতন একটি হাসপাতাল।আর এই হাসপাতালে রূপগঞ্জের বিভিন্ন এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে কাজ করে এবং জিবিকা নির্বাহ করে থাকে।

এর ধারাবাহিকতায় গত ২ দিন আগে ভুলতা জেনারেল হাসপাতালে কর্মরত কাঞ্চন পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পুর্ব কালাদী মৃত মোঃ অসিউদ্দিন এর ছোট ছেলে মোঃ আব্দুল হামিদ এর মেজো ছেলে মোঃ খাইরুল ইসলাম রাব্বি (২০) প্রথম ধাপের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা।

এ সময় আরো অবগত করেন ভুলতা জেনারেল হাসপাতালের কর্মরত ডাক্তার গন তারা বলেন আমরা খাইরুল ইসলাম রাব্বি (২০) কে ইতিমধ্যে ১৪ দিনের ছুটি প্রদান করেছি এবং সে তার নিজের বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছে।
আজ রূপগঞ্জে (০৪) জন করোনাভাইরাসসে আক্রান্ত হয়েছে এদের মধ্যে আছে কাঞ্চন পৌরসভার পুর্ব কালাদি, তারাবো পৌরসভার বরাবো ও দিঘীর পাড়, দাউদপুর ইউনিয়ন এর বীর হাটাবো।
ভুলতা জেনারেল হাসপাতাল থেকে তাদের প্রতিটি স্টাফ ও কর্মকর্তাকে আগামীকাল করোনা ভাইরাস সন্দেহে ব্লাড টেস্ট করানোর জন্য ঢাকা পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *