August 25, 2026

বরগুনায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ায়, জেলা লকডাউন

0
received_912347212532570

 

বরগুনা জেলা প্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন

বরগুনায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে মোট নয়
জনের মত এছাড়া ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন এবং আজ শুক্রবার বিকালে বেতাগীর বিবি চিনি গ্রামের খলিলুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ কারনে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বরগুনা জেলা কে লকডাউন ঘোষনা করছে জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।এ লকডাউন শনিবার (১৮এপ্রিল) দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

জেলা প্রশাসক সুত্রে জানা গেছে,এক গণবিজ্ঞপ্তিতে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার
রাতে জরুরি সভার সিন্ধান্তের আলোকে ও সিভিল
সার্জনের সুপারিশক্রমে (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ (২০১৮ সনের ৬১ নং আইন )” এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামন ঝুঁকি মোকাবেলায় বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করছি।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের
গণপরিবহন,জনসমাগম বন্ধ থাকবে।

বরগুনার সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন বলেন,নতুন যে চারজন আক্রান্ত তার মধ্যে সদরে
দুইজন,বামনা উপজেলায় এক জন,বেতাগী উপজেলায় একজন রয়েছেন।এর আগে ১১তারিখ এ জিএম দেলোয়ার করোনা ভাইরাসে মারা যান।
করোনা ভাইরাসে বেতাগীর বিবিচিনি গ্রামের খলিলের মৃত্যু হয়েছে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে থাকা
অবস্থায় হয়েছে।

জেলা প্রশাসক জনাব মো.মোস্তাইন বিল্লাহ বলেন,
করোনা ভাইরাসের পরিস্থিত ঠিক না হওয়া পর্যন্ত
এবং লকডাউন ঘোষনা করেছি।আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে নিশ্চিতে কাজ শুরু করেছি।যেসব ব্যক্তিদের মধ্যে করোনা আক্রান্ত তাদের আশপাশের বাড়ি গুলো চিহ্নিত করে লকডাউনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *