August 25, 2026

নড়াইলের কালিয়া সাংবাদিক গোলাম মোরশেদের ফেসবুক আইডি হ্যাক করে বন্ধুদের থেকে টাকা নেওয়া হয়ছে।

0
received_167620931231398

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

জানা যাই দৈনিক দিনকাল ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদের (৬৫) ফেসবুক আইডি হ্যাক করে তার বন্ধুমহলে টাকা দাবি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি টের পান তিনি।

যদিও এর আগে তার ফেসবুক বন্ধুদের কাছে হ্যাকাররা মেসেঞ্জারে বিভিন্ন অংকের টাকা দাবি করে।

সাংবাদিক গোলাম মোরশেদের পরিচিতজনদের সন্দেহ হলে অনেকে তার কাছে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চান।

এ কথা শুনে হতবাক হন তিনি (গোলাম মোরশেদ)।

তার ফেসবুক আইডি হ্যাক করার বিষয়টি তাদের জানিয়ে দেন।

যদি ও কালিয়ার খড়রিয়ার আরাফাত হোসেন ওইদিন (বুধবার) বিকেল ৪টার দিকে বিকাশ থেকে হ্যাকারদের এই ০১৯২০-২৯৫৯৫৫ নাম্বারে এক হাজার টাকা পাঠিয়ে দেন।

এক্ষেত্রে তার (আরাফাত) কাছে চার হাজার টাকা চাওয়া হয়েছিল।

পরে জানতে পারেন, গোলাম মোরশেদের কাছে নয়, এই টাকা হ্যাকারদের পকেটে চলে গেছে।

এছাড়া মালয়েশিয়া প্রবাসী আলমাস হোসেনের কাছে ৮ হাজার ৫০০ টাকা চায় হ্যাকাররা।

পরে তিনি যাচাই করে দেখেন সাংবাদিক গোলাম মোরশেদ মেসেঞ্জারে তার কাছে এ টাকা চাননি।

এ ব্যাপারে কালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি গোলাম মোরশেদ বলেন, পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুক আইডি ব্যবহার করতে পারছি না।

এ ঘটনায় আমি মৌখিক ভাবে স্থানীয় পেড়লী পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে অবগত করেছি।

এছাড়া কেউ আমার ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবিসহ কোনো ধরণের আজেবাজে মন্তব্য করলে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *