August 25, 2026

ত্রাণের চাল চোরদের ছাড় দেয়া হবে না– কুড়িগ্রাম পুলিশ সুপার

0
received_233977764503871

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে ত্রাণের চাল চোর, আত্মসাৎকারী এবং বিতরণে অনিয়ম কারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।পুলিশ সুপার বলেন,করোনা ভাইরাসের কারনে সরকার অসহায়,কর্মহীন ও দারিদ্রদের জন্য ত্রাণ দিচ্ছেন।কিন্তু একধরনের অসাধু ব্যবসায়ী ও কতিপয় জনপ্রতিনিধি ক্ষমতার দাপট দেখিয়ে চুরি ও আত্মসাৎ করছে।এসব চোর ও আত্মসাৎকারীদের ধরতে জেলা পুলিশ তৎপর রয়েছে।তিনি আরো বলেন,চোর ও আত্মসাৎকারীরা যত বড় প্রভাবশালী হোক,আর যে কোন দলেরই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।এ বিষয়ে প্রত্যেক থানা পুলিশকে নির্দেশেনা দেয়া হয়েছে।ত্রাণের চাল চুরির সাথে জড়িতরা অমানুষ।এদের বিষয়ে কোন তথ্য থাকলে সরাসরি আমাকে(পুলিশ সুপার) জানান।অথবা ৯৯৯ এ ফোন করে জানান।তিনি জনগনের উদ্দেশ্যে বলেন,বিনা প্রয়োজনে কেউ বাড়ীর বাহিরে বের হবেন না।জরুরি প্রয়োজন ছাড়া বাজারে আসবেন না।বার বার সাবান দিয়ে হাত পরিস্কার করুন,কুসুম কুসুম গরম পানি পান করুন।ঘরে থাকুন,নিজে সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *