1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

তালতলীতে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৯৪৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নাঈম ইসলাম হাইরাজ তালতলী প্রতিনিধি॥

বরগুনার তালতলীতে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে রবিবার কৃষকদের মাঝে এ সব বিতরন করা হয়।
জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ১২২৫ প্রান্তিক চাষীদের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউসের বীজ, ২০ কেজি ডিএপি (ড্যাপ) সার ও ১০ কেজি এমওপি (পটাশ) সার বিতরন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. রেজবী উল কবির জোমাদ্দারের সম্মতিক্রমে সার বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিঞা ও উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত কৃষকদের উদ্দ্যেশ্যে মুঠোফোনে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে অবলোকন করে করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। ঘরেই থাকুন ভাল থাকুন ও পরিস্থিতি ভাল হলে কৃষি কাজে মনোযোগ দেয়ার জন্য আহবান জানান। ##### তারিখঃ ১৯.০৪.২০২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121