July 29, 2026

ঝিনাইগাতীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

0
received_254618002360548

 

ঝিনাইগাতী,সংবাদদাতাঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার টিসিবি’র পণ্য ট্রাকে করে বিক্রি শুরু করা হয়। সম্প্রতি করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল থেকেই টিসিবি’র পণ্য কিনতে উপজেলার শালচূড়া ও রাংটিয়া মোড়ে ভীড় জমায় সাধারণ মানুষ। টিসিবি’র ট্রাকে মশুর ডাল, ছোলা বুট, চিনি, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। শালচূড়া চৌরাস্তা মোড়ে গিয়ে দেখা যায় টিসিবি’র ডিলার মহিউদ্দিন মোল্লা বাবুল ও মোখলেছুর রহমান খান মক্কু ট্রাকে করে পণ্য বিক্রি করছেন। পণ্য কিনতে ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারায় খুশি ক্রেতারা। তবে অধিকাংশ ক্রেতা উপজেলা শহরের একাধিক পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রির দাবি জানিয়েছন। টিসিবি’র চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৬০ টাকা ও সয়াবিন তেল প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা বুট ও ২ কেজি চিনি ক্রয় করতে পারবেন। এখন থেকে সপ্তাহের ৩ দিন ট্রাকে করে নিয়ে বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল উপজেলা সদরে শুরু হয় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed