টিটু মজুমদার :
তজুমুদ্দিন উপজেলায় করোনায় কর্মহীন পরিবারের মাঝে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরন করেছেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২৮ এপ্রিল দিনব্যাপী তজুমদ্দিন উপজেলার চাঁচড়া, শম্ভুপুর,সোনাপুর, বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগী বিতরনকালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস দূর্যোগে আপনাদের পাশে থেকে শতভাগ সেবা দিয়ে যাবো। দূর্যোগকালীন সময়ে আপনারা ঘরে থাকুন নিরাপদ থাকুন আমি কথা দিচ্ছি একটি পরিবারকেও খাদ্য অভাবে কষ্ট পেতে হবে না। ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে এমপি শাওন এই কথা বলেন। আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, তজুমদ্দিন উপজেলার সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, শম্ভু পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply