July 20, 2026

চাষীদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন এমপি শাওন

0
received_2658440744481226

 

টিটু মজুমদার :

 

কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর তজুমুদ্দিন এলাকার প্রান্তিক চাষীদের মাঝে মৌসুমের আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিতৃতে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করেন। অনুষ্ঠানসমূহের প্রধান অতিথি এমপি শাওন বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের কৃষকদের ব্যাপক উন্নয়ন হচ্ছে, ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, কভিড ১৯ দূর্যোগ পরবর্তীকালে আমাদের ভোলা জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাতে পাশ্ববর্তী জেলা ও উপজেলায় রপ্তানি করতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
ঘরের আঙ্গিনাসহ যেখানে জমি খালি থাকবে সেখানেই চাষাবাদ করতে হবে সবুজ শাকসবজি আবাদ করতে হবে। পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে উন্নত বীজ ও সার বিতরণ করছে।
এই সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুকুর আলম জাহাঙ্গীর, তজুমুদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed