July 20, 2026

চরফ্যাশন শশীভূষন বাজারের দোকানের কর্মচারী কে কুপিয়ে টাকা ছিনতাই

0
(0)

 

মাশফিকুর রহমান শাওন
নিজেস্ব প্রতিনিধি

চরফ্যাসনের শশীভূষন বাজারে দোকান কর্মচারীকে কুপিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই। কুপিয়ে
বাম হাতের কব্জি কর্তন।

জানাগেছে চরফ্যাসনে উপজেলার শশীভূষন বাজারের কর্মকার মালিকানাধীন দোকানের কর্মচারী আশিক( ২৪) নামের এক দোকান কর্মচারী কে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের করা হয়েছে।

আজ সোমবার দুপুরের শশীভূষণ বাজারের আলাউদ্দিন কর্মকারের মালিকানাধীন দোকানে এঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত যুবককে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করেন। আহত যুবক শশীভূষণ বাজারের আলাউদ্দিন কর্মকারের দোকানের কর্মচারী ও এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে। এঘটনায় আহত যুবকের মা আমেনা বাদী একজনকে আসামী করে শশীভুষণ থানায় এজাহার দাখিল করেন। পুলিশ অভিযুক্ত রুহুল আমিন মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছেন । গ্রেফতারকৃত রুহুল আমিন মোল্লা রসুলপুর ইউনিয়নের আবুয়াল মোল্লার ছেলে।

আহত আশিকের মা আমেনা বেগম জানান,তার ছেলে আশিক শশীভূষণ বাজারের আলাউদ্দিন কর্মকারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। ঘটনারদিন তিনি একাই দোকানেই ছিলেন। মালিক দোকানে আসেনি। দুপুরে স্থানীয় সন্ত্রাসী রুহুল আমিন মোল্লা ওই দোকানে প্রবেশ করে দোকান মালিককে খুঁজতে থাকেন। মালিক না থাকার সুযোগে রুহুল আমিন মোল্লা তার ছেলেকে মারধর করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চলান। এসময়ে আশিক টাকা নিতে বাধা দিলে তাকে কুপিয়ে বাম হাতের কব্জি ছিড়ে ফেলেন। এঘটনায় তিনি বাদী হয়ে শশীভূষণ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রুহুল আমিন মোল্লা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed