রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
গত দু একদিন যাবত ২৫/২৬ তারিখ থেমে থেমে হালকা ঝর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে
বিলাই ছড়ি উপজেলা হতে কাপ্তাই ও রাংগামাটি নদী চলাচল পথে অনেকটা কষ্ট দুর হয়েছে বলে নদী পথের ইনজিন চালিত বোট চালক ও যাএী গন জানিয়েছেন। কারন দু দিনে হালকা বৃষ্টি হওয়ায়র ফলে অনেক জায়গায় অগের মত বোট মাটিতে বেজে যায় না।তাই বোট থেকে কোন যাএীকে পানিতে নেমে বোট ঠেলতে হচ্ছে না।পানি কম থাকার কারনে বিলাই ছড়ি উপজেলা হতে কাপ্তাই যেতে সময় লাগে আনুমানিক দুই থেকে আরাই ঘন্টা,পানি থাকলে সময় লাগে দের থেকে দু ঘন্টা,বিলাই ছড়ি উপজেলা হতে রাংগামাটি জেলা যেতে সময় লাগে আরাই থেকে তিন ঘন্টা পানি কম থাকলে সময় লাগে তিন থেকে চার ঘন্টা। তবে এই বৃষ্টির পানি দীর্ঘ সময় থাকবে না বলে ধারণা করা যায়।
Leave a Reply