1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

করোনায় আক্রান্ত জবির কর্মচারী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারী। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের চালক ও জরুরি চিকিৎসার কাজে কর্মরত। বর্তমানে তিনি রাজধানীর মুগদা হাসপাতালের আইসোলেশনে আছেন।

আক্রান্ত কর্মচারীর পারিবারিক সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে তিনি রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে আছেন।

তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তবে আর্থিকভাবে অনুদান এখনো পাননি বলে জানিয়েছে তার পরিবার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, ওই কর্মচারী অসুস্থ হওয়ার পর থেকেই আমরা তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুগদা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এবং তার পরিবারকে যে কোনো ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে করা হবে। আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেটাও আমরা দেখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121