1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

কমলগঞ্জে ১০ টাকা কেজির চাল চুরির দায়ে  পিতা পুত্রকে অাটক 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৮৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মৌলভীবাজারের জেলা প্রতিনিধি শামছুল ইসলাম সোহাগ :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গরীব ও অসহায়দের জন্য ওএমএসএর ১০ টাকা কেজির চাল চুরির অপরাধে র‌্যাব-৯ এর সদস্যরা ৭ বস্তা চাল উদ্ধার সহ পিতা পুত্রকে অাটক করে।

এঘটনায় র‌্যাব সদস্যরা চালের ডিলার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু আব্দুল্লাহ (৫৫) ও তার পুত্র আজিজুর রহমান (২৮) কে আটক করে।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরিকৃত চাল উদ্ধার সহ পিতা-পুত্রদ্বয়কে আটক করে।

র‌্যাব-৯ কমান্ডার আনোয়ার হোসেন জানান, আটক ডিলার আবু আব্দুল্লাহ ও তার ছেলে প্রথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে সে ইসলামপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের সরকারি চাল বিভিন্ন সময় সুবিধাভোগিদের টিপসই জাল করে চুরি করে আসছে।

তিনি বলেন, ডিলারের কাছে যে পরিমান চাল কাগজে কলমে পাওয়ার কথা তার থেকে বেশি পরিমানের চাল তার গোডাউনে পাওয়া যায়। তাতে করে প্রমান মিলে যে তারা আগেথেকেই ভূক্তভুগিদের চাল আত্বসাৎ করে আসছে।

এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। সেই গরিবের চাল চুরি করে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এসময় স্থানীয় চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। আটক আবু আবদুল্লাহকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

  • উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ডিলার আবু আবদুল্লা’র ছেলে কর্তৃক একই কর্মসূচির ৫ বস্তা চাল চুরির স্বীকারাক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, প্রথম তদন্ত কমিটির উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূইয়া তদন্ত করে চাল চুরির সত্যতা পেলেও অধিক তদন্তের কথা বলে কাল ক্ষেপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121