1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ওসমানী নগর থানার দয়ামীর ইউনিয়নের অনেক জায়গায় দেখা দিয়েছে পানির সংকট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৭০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সিলেটের ওসমানী নগর থানার দয়ামীর ইউনিয়নের অনেক জায়গায় দেখা দিয়েছে পানির সংকট।।
সিলেটের ওসমানী নগর থানার দয়ামীর ইউনিয়নের অনেক জায়গায় দেখা দিয়েছে পানির সংকট। এলাকার লোকজনের অভিযোগ কুরুয়া বাজার সংলগ্ন গোডাউন নামক স্থানে রয়েছে ব্রিটানিয়া ওয়াটার নামের একটি পানির কোম্পানি। গত ৫/৬ বছর আগে গড়ে উঠে এই ব্রিটানিয়া ওয়াটার কোম্পানি। এলাকার লোকজনের অভিযোগ যে কোম্পানি গড়ে ওঠার আগে এলাকায় পানির কোনো সমস্যা ছিলো না। যখন ব্রিটানিয়া কোম্পানিতে পানি উত্তোলন শুরু করা হয়, তখন থেকে এসব এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। একদিকে এখন করোনা ভাইরাস এর কারণে এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তার মধ্যে আবার পানির সংকট। এতে এলাকার লোকজন নিরানিরাপদ পানির জন্য চরম দূর্ভোগে পরেছেন। দয়ামীর ইউনিয়নের অনেক জায়গায় টিউবয়েলে পানি মিলছে না। এলাকার লোকজনের অভিযোগ ব্রিটানিয়া কোম্পানিতে আনুমানিক দৈনিক ৩/৪ টন পানি উত্তোলন করা হয়। এ বিষয়ে এলাকার লোকজন ওসমানী নগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121