August 19, 2026

উলিপুরে ত্রাণের ৮৭ কেজি চাল ও আলু সহ আটক -১

0
received_508956093109119

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মর উ‌লিপুরে ত্রাণের ৮৭. ৩০০ কে‌জি চাল ও আলু ৩.৭০০ কেজি সহ ময়ফুল ইসলাম নামে এক দোকানদারকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে সোমবার (১৩ এ‌প্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপ‌জেলার থেতরাই ইউ‌নিয়‌নের প‌শ্চিম মাথা থেতরাই বাজার থে‌কে ওই দোকানদার‌কে আটক করা হয়। উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কা‌দের এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কা‌দের জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে থেতরাই ইউ‌নিয়‌নের প‌শ্চিম মাথা থেতরাই বাজার থে‌কে উপজেলা প্রশাসন ও উলিপুর থানা পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে ত্রাণের চাল সহ ময়ফুল (৪৫) পিতা তসলিম উদ্দিন কে আটক করে উদ্ধারকৃত ত্রাণের মালামাল সহ উলিপুর থানা নিয়ে আসা হয় । উপজেলা নির্বাহি কর্মকর্তা আরও জানান, থেতরাই ইউনিয়ন পরিষদের চাল বিতরণের তা‌লিকা যাচাই করা হ‌য়ে‌ছে। ত‌বে ওই তা‌লিকায় কোনও অসঙ্গ‌তি পাওয়া যায়‌নি। জব্দ করা চাল ওই দোকানদার অন্যের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে দাবি করেন। এব্যাপারে ১৪ এপ্রিল মঙ্গলবার এ প্রতিবেদকর সাথে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে। তিনি জানান আটক ব্যক্তির বিরুদ্ধে রাতেই মামলা রুজু হয়েছে। তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *