1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

উলিপুরে খাদ্যের জন্য কর্মহীনদরে বিক্ষোভ-অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৭৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

দেশে করোনা দূর্যোগের কারণে লকডাউন ঘোষনার পর কুড়িগ্রামের উলিপুরে কর্মহীন হয়ে পরা অভাবী পরিবারের লোকজন তাদের খাদ্যের দাবীতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৬-০৪-২০ইং) সকাল ১১ টায় উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজারে এ বিক্ষোভ কর্মসূচি করেছে।
জানাযায়,১৫ এপ্রিল দলদলিয়া ইউনিয়ন পরিষদে কর্মহীনদরে খাদ্য বিতরণ করলে এতে ঐ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের (সরব্দি গ্রামের) বাদপরা সুবিধা বঞ্চিত অভাবী পরিবারের লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা ঐ ওয়ার্ডের ইউ,পি সসস্য আব্দুর রহিম রাজুর বিরুদ্ধে স্বজন প্রীতি-আত্নীয়করণ ও আত্নসাতের আভিযোগ এনে এ বিক্ষোভ করেন। বিক্ষোভ ও অবরোধ চলা অবস্থায় খবর পেয়ে উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নাঈম জুলকার ঘটনাস্থলে এসে পরিস্তিতি শান্ত করে। বিক্ষোভকারীদের খাদ্য প্রদানে আশ্বাস প্রদান করলে ভুক্তভোগীরা তাদের বিক্ষভ বন্ধ করে। এসময় তাদের নিজ নিজ আইডি কার্ডের ১ টি করে ফটো কপি জমা দিতে বলেন এসিল্যান্ড। এ ব্যাপারে ইউ,পি সদস্য আব্দুর রহিম রাজুর সাথে কথা হলে তিনি বিষয়টি চেয়ারম্যান উপর দোষারোপ করে বলেন, তার ওয়ার্ডে চাহিদা আনুযাগী বরাদ্দ কম হওয়ায় স্লিপ সংকুলান দিতে পারি নাই। তবে পর্যায়ক্রমে বাদপরা কর্মহীনরাও খাদ্য পাবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহলের স্বরণাপন্ন হয়ে তারা এ বিক্ষোভ করেছে। এ ব্যাপারে চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির সাথে একাধিকবার মোবাইলে যোগােোগ করে ব্যার্থ হেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121