1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

উলিপুরে কর্মহীন হোটেল শ্রমিককে পুলিশের এস,আই শারমিনের খাদ্যপণ্য প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৩০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে সাহায্য না পাওয়া হত-দরিদ্র হোটেল শ্রমিক হান্নান-হারুনকে খাদ্যপণ্য প্রদান করলেন পুলিশের এস,আই শারমিন সরদার। রবিবার ১২ এপ্রিল সকালে অসহায় শ্রমিকের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন এস,আই’র বাবা সহকারী শিক্ষক ফজলুল হক সরদার।জানাযায়, করোনা দূর্যোগ মোকাবেলায় সরকার ঘোষিত “লকডাউন” কর্মসূচি বাস্তবায়নে সারাদেশের মতো কুড়িগ্রামের উলিপুরে প্রশাসন মহল তৎপর হলে কর্মহীন হয়ে পরা শ্রমিক, দিনমজুরসহ ভিক্ষুক পরিবাব গুলো খদ্য সংকটে পরে। উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ত্রাণ বিতরণ করা হলেও, তাতে বাদপরা দলদলিয়া বাজারের হোটেল শ্রমিক হত-দরিদ্র হান্নান-হারুন দুই সহোদের সংসারে খাদ্য সংকট দেখা দিলে, তাদের এই সমস্যার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ হয় । যা দেখে ওই এলাকার সরদার পাড়া গ্রামের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক সরদারের দ্বিতীয় কন্যা রংপুর গঙ্গাছড়া পুলিশ স্টেশনের কর্তব্যরত এস,আই শারমিন সরদার দুই সহোদর শ্রমিকসহ ৫ পরিবারকে খাদ্যপণ্য ও কিছু নগদ টাকা প্রদান করেন। যাহা,এস,আই শারমিন সরদার এর পক্ষে তার বাবা রবিবার পরিবার গুলোর মাঝে বিতরণ করেন। এদিকে, দলদলিয়া ইউ,পির ৬ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন খাঁন আগামী বরাদ্দের ত্রাণ তালিকায় হোটেল শ্রমিক হারুন-হান্নানের নাম অন্তরভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121