August 2, 2026

উলিপুরে করোনা পরিস্থিতি তোয়াক্কাই করছে না মাছ বাজার

0
received_260435888677408

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের উলিপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি নির্দেশনা অমান্য করে জমজমাট মাছের আড়ৎ!সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা ও বিক্রেতারা।এমনকি অনেকেই মাস্ক ব্যবহার করছে না।সোমবার(২৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়,করোনা ভাইরাসের কারণে উলিপুর মাছের আড়ৎ এর কার্যক্রম বর্তমানে উপজেলার তবকপুর রেলগেট বাজারে চলছে।সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম থাকলেও তা মানছে না ক্রেতা ও বিক্রেতারা।এব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান,সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।মাছের আড়ৎ এ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed