1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

উলিপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যাথা নিয়ে শহিদুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে আনুমানিক ১১ টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাস্টার পাড়াগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুর রহমান গত এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন।
শহিদুর রহমান এলাকায় আসার পর স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত রবিবার রাতে তিনি মারা যান।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, শুনেছি শহিদুর টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। ওই প্রবাসী দেশে আসায় তাকে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে বাহিরে বের হননি। রবিবার রাতে তিনি মারা যান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সপ্তাহখানেক আগে তিনি টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত রবিবার রাতে তিনি মারা যান। আমরা তার স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে শাকিলা খাতুন এর নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী দাফন করেছে। স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121