September 2, 2026

অডিট পরিদর্শনে কলেজের ৩০ লক্ষ আত্মসাৎ দিঘলিয়া কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মিটিং এ অনুপস্থিত

0
received_4047494561976664

 

মোঃ এনামুল হক লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ

কলেজের টাকার হিসাব মেলেনি কলেজ অধ্যক্ষ সাহেব অনুপস্থিত ম্যানেজিং কমিটি সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর দুর্নীতি চলছে দীর্ঘদিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা দিঘলিয়া ইউনিয়নে-দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজে।আজ সকাল ১০ টার পর কলেজ হলরুমে স্হান না পেয়ে কলেজের সামনে গাছের নিচে একালার সম্মানজনক লোকদের নিয়ে মিটিং শুরু করেন। উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নীনা ইয়াছমিন। সাবেক চেয়ারম্যান শিকদার মাহাবুবুর রহমান,মোঃ তরিকুল ইসলাম,মোঃ মু্ন্জুরুল ইসলাম মু্ন্জুর,
অন্যান্য ব্যক্তিগন শেখ বাদশা মিয়া( বীর মুক্তিযোদ্বা),মোঃ আক্কেল আলী,মোঃ আফজাল (স্কুল প্রধান শিক্ষক),মোঃ রন্জু বিশ্বাস কলেজ সদস্য, মোঃ মল্লিক হাফিজুর রহমান কলেজ( প্রভাষক), মোঃ মুস্তাফিজুর রহমান(কলেজ প্রভাষক),মোঃ ফয়েজ বিশ্বাস,
ওয়াড মেম্বার -জুড়োন ঘোষ,মোঃ মিলন মোল্যা, মোঃ আলম মোল্যা, ইউনিয়নের আরো অনেকেই
দৈনিক ক্রাইম তালাশ ২৪ লোহাগড়া প্রতিনিধি মোঃ এনামুল হক সহ তার সহযোগীরা।
কলেজ মিটিংএর সভাপতিত্ব করেন চেয়ারম্যান নীনা ইয়াছমিন,
বর্তমান কলেজ সভাপতি শিকদার আজাদ তিনি বলেন আমাকে সভাপতির থেকে বাদ দেওয়া হয়েছিল ১৭/২/২১ ইং তারিখে, হাইকোর্টে রীট করে সভাপতি বহল হন। আজাদ শিকদার বলেন কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন,আজাদ শিকদার,নিজাম আলী তিন জনের সাক্ষরে টাকা তোলা হয়।তবে অধ্যক্ষ সাহেব নিজাম আলীকে বাদ দেন এবং বাদ রেখে নিজেই টাকা একাউন্ট হতে তুলতেন।তিনি বলেন ৪৪ লক্ষ টাকা কলেজ থেকে আয় হয়েছে একাউন্টে জমা আছে ১লক্ষ ৩৬ হাজার টাকা অডিট করে পায় পরে ১৪ লক্ষটাকা হিসাব পান।নিজের ব্যক্তিগত একাউন্টে রাখেন ২৭৬ হাজার টাকা। দুর্নীতি আর অনিয়ম যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে চলে তাহলে বলার কিছু নাই।
তুহিন শেখ বলেন-দিঘলিয়া কলেজে পাহাড় সমান অভিযোগ টাকা আত্মসাৎ দূর্নীতি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।
শেখ বাদশা মিয়া (মুক্তিযোদ্ধা) বলেন কলেজের ম্যানেজিং কমিটি সদস্যরা অধ্যক্ষ মোশাররফ কে ডাকা হোক বা নোটিশ করা হোক।কলেজের হিসাব এবং ম্যানেজিং কমিটির নিয়ম জানতে চাই।
সাবেক চেয়ারম্যান এবং বর্তমান দিঘলিয়া আর্দশ বিদ্যালয়ের সভাপতি মোঃ তরিকুল ওসমান বলেন কলেজের অধ্যক্ষ এবং কলেজ সভাপতি আজাদ শিকদার পরিচয় শ্যালোক দুলাভাই।কলেজ প্রতিষ্ঠিত করেছে কলেজ অধ্যক্ষের শশুর শিকদার মাহাবুবুর রহমান (সাবেক চেয়ারম্যান)। সভাপতি মিটিং ডাকবে না মিটিংএর ডাক দিবে কলেজ অধ্যক্ষ মোশাররফ। তরিকুল ওসমান বলেন নড়াইল জেলার ভিতর দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ উন্নত। আজ দুর্নীতির বিষয়টি নিয়ে দফায় দফায় মিটিং চলছে। যাচাইয়ের প্রয়োজন তার কথার সাথে মিল রেখে উপস্থিত সকলেই একমত পোষন করে।২৬ বছর যাবত কলেজটি চলমান।
সভাপতি আজাদ বলেন আমার কোন ইচ্ছা নেই সভাপতি থাকার এমন প্রশ্নের জবাবে বললেন বাদশা মিয়া লোভ লালসা আর ইচ্ছা যদি না থাকতো তাহলে হাইকোর্ট রীট করলে কেন?
আজাদ উওর দিতে পারি নাই।
উপস্থিত মিতুল মীর বলেন কলেজে চলছে অনিয়ম দুর্নীতি ৪৪ লক্ষটাকা আয় হয় হিসাব মেলে ১৪ লক্ষটাকা বাকি টাকা কোথায় জবাবদিহিতার জন্য অধ্যক্ষ মোশাররফ হোসেন কে নোটিশ করা হোক।
সাবেক চেয়ারম্যান মু্ন্জুরুল ইসলাম এবং তরিকুল ওসমান বলেন -বর্তমান চেয়ারম্যানকে পুনরায় আশপাশের ইউনিয়নের চেয়ারম্যান এবং দিঘলিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি কলেজের অধ্যক্ষ কে অবহিত করেন তারপর মিটিংএর ব্যবস্থা করেন। বর্তমান চেয়ারম্যান নীনা ইয়াছমিন তাদের কথায় সর্মথন করেন এবং সকলের সহযোগীতা চাইলেন এবং মিটিং এর কার্যক্রম শেষ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *