September 2, 2026

শেরপুরের নালিতাবাড়ীতে যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামীদের বাড়ীর মালামাল লুটপাট

0
received_799809560907511

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ 
শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরের শিকার যুবক শাহাদুল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ২৩ মে রবিবার উপজেলার কলসপাড় সাতানিপাড়ায় মারধরের ঘটনার পর ৪ জুন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহাদুল। নিহত শাহাদুল ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় শাহাদুলের চাচা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কলসপাড় সাতানিপাড়া গ্রামের আসামীদের তিনটি বাড়ীর লোকজন পলাতক রয়েছে। বাদীদের চাপে মহিলারাও বাড়ী ঘর ছেড়ে চলে গেছে। এ সুযোগে বাড়ীতে থাকা ধান, চাল ও ঘরের আসবাবপত্র কে বা কাহারা লুটপাট করে নিয়ে যাচ্ছে বলে আসামী পক্ষের লোকজনরা এ প্রতিবেদককে জানান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ীতে আসামী পক্ষের পুরুষ-মহিলা কেউ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *