অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকের সাথে প্রতারনের অভিযোগে প্রতারকের ৫০হাজার টাকা জরিমানা
মোঃ এনামুল হক লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল কালিয়া উপজেলার মামুন মোল্যা (২০)নামে এক প্রতারক অনলাইনে পন্য বিক্রির নামে প্রতারনার অভিযোগে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১লা জুন) বিকালে জরিমানা করে। ফেজবুকে ভুয়া পেজ খুলে অনলাইনে পন্য বিক্রি র নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সাথে প্রতারনা করে আসছিল-নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রতারক মামুন মোল্যা নামের এক যুবক।মামুনের পিতার নামঃ ইদ্রিস মোল্যা। বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা।
অভিযোগের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে প্রতারক মামুন মোল্যাকে গ্রেফতার করে।