September 2, 2026

বোরহানউদ্দিনে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম’র ইফতার ও দোয়া অনুষ্ঠিত

0
received_274294654428371

নিজস্ব প্রতিনিধিঃ

আজ বুধবার (১২ মে) জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে বোরহানউদ্দিন ফুডপার্ক চাইনিজ রেস্তোরায় আয়োজিত সাধারণ সভা, ইফতার ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন নয়ন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিজান রূপান্তর, সিনিয়র সহ-সভাপতি গাজী মো. তাহেরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক উজ্জ্বল হাওলাদার, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, আঃ হালিম প্রমূখ।

অনুষ্ঠানে বোরহানউদ্দিনে কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *