September 2, 2026

কুড়িগ্রামে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন অংকুর ফাউন্ডেশন

0
received_530110598000734

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন ‘অংকুর ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন অংকুর ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোছা. কলি আক্তার।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলাগাছা ইউনিয়নের ২০জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ৩কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলু,১লিটার সয়াবিন তেল,১কেজি পেয়াজ, ১প্যাকেট সেমাই ও ১কেজি চিনি বিতরণ করা হয়।
অংকুর ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোছা. কলি আক্তার বলেন, বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *