September 1, 2026

কাঁঠালতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান মাস উপলক্ষে, ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ

0
InShot_20210503_220410103

নিজস্ব প্রতিনিধিঃ

আলহামদুলিল্লাহ,
প্রতিবারের ন্যায় এবার মৌলভীবাজার জেলার কমলগনজ থানার আওতাধীন ১নং রহিমপুর ইউ পির কাঁঠালতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান মাস উপলক্ষে, ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থাকেন কাঁঠালতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেষ্টা মোঃ আলহাজ্ব আব্দুল মান্নান, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন , সহ সভাপতি মোঃ আতিকুর রহমান সাহিন, সহ সভাপতি মোঃ আফজল হোসেন কামিল, প্রচার সম্পাদক মোঃ সুয়েল মিয়া। গ্রামের পক্ষ থেকে উপস্থিত থাকেন মোঃ ওয়াজিদ মিয়া (সাবেক মেম্বার), মোঃ হাজী মাছিম উল্লাহ, মোঃ হাজী আব্দুল জব্বার, কাঁঠালতলী জামে মসজিদ এর ঈমাম আলহাজ্ব ক্বারি আলাউর রহমান, মোঃ- ইসরাইল মিয়া, মোঃ আব্দুস সালাম ও গ্রামের সকল নবীন ও প্রবীণ নেতৃবৃন্দ। সার্বিকভাবে সহযোগীতা করেন কাঁঠালতলী ইসলামী যুব সংঘের সকল সদস্যরা।

দোয়া করি কাঁঠালতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর সকল প্রবাসী ভাইদেরকে যারা আর্থিক ও সার্বিক সহযোগীতা করছেন আল্লাহ যেন সকলের দান কে কবুল করেন। আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *