September 1, 2026

আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে এ্যাণ বিতরণ

0
received_505207510668654

 

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় গরীব দরিদ্র অসহায় মানুষের মাঝে এ্যাণ বিতরণ করেন।

আজ (২৪ এপ্রিল) রাত ১০ টায় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক
মহানগরীর সাহেব বাজার, হাদির মোড়,শহীদ মিনার, তালাইমারী,ভদ্রা, রেল স্টেশনসহ মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ৫০০ ( পাঁচশত) দিনমুজুর, গরীব হতদরিদ্র অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে এ্যাণ বিতরণ করেন।

এই এ্যাণ প্যাকেজের মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, পিয়াজ আধা কেজি, ডাল আধা কেজি, তৈল আধা কেজি, ৬ টি প্রডাক্ট নিয়ে একটি প্যাকেট করা হয়।

খরতাপে মানুষ যখন একটু শান্তির আশায় শীতলতা খুঁজে ফিরে ঠিক তখনই করোনা ভাইরাসের উর্দ্ধগতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মৃত্যু ভয় উপেক্ষা করে সম্মুখসারির যোদ্ধা হিসেবে দেশব্যাপি কাজ করছে বাংলাদেশ পুলিশ।

বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাস মোকাবিলায় সরকার প্রথম ধাপেই অর্থাৎ ২০২০ সালে খু্ব শক্ত অবস্থানে ছিল। সরকারের এই শক্ত অবস্থানের কারনে আজ দেশের মানুষ অনেকটায় সুরক্ষিত। দেশের মানুষকে সুরক্ষিত রাখতে ২০২১ সালের এপ্রিলে আবারও লকডাউন ঘোষনা করে সরকার। সরকারের দেওয়া এই লকডাউনে জনগনের মুখে খাবার তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এই ত্র্যান বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আইকন ও মধ্যমনি সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বোয়ালিয়া জোনের উপ পুলিশ কমিশনার ( ডিসি ) মোঃ সাজিত হোসেন, সহকারি কমিশনার ফারজিনা নাসরিন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন। এছাড়াও বোয়ালিয়া জোনের প্রতিটি ফাঁড়ি ইনচার্জ সহ অন্যান পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *