ঝিনাইগাতীতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বিশেষ খাদ্য সহায়তা”ফুড রেশন” বিতরণ
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী,বিডি-০৪২১ প্রকল্পের সি.ডি.এস.পি প্রোগ্রামের শিশু ও সি.এস.পি প্রোগ্রামের উপকারভোগী মায়েদের জন্য বিশেষ খাদ্য সহায়তা/”ফুড রেশন” বিতরণ করা হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বিডি-০৪২১,কার্যালয়ে এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এল.সি.সি কমিটির চেয়ারম্যান পাঃ যনাথন বনোয়ারী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. আনার উল্লাহ (আনোয়ার)।বিশেষ অতিথি,মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গাজনী বিডি-০৪২১ প্রজেক্ট ম্যানেজার জনেন্দ্র চাম্বুগং, অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন,এমপিমেন্টর,রিনিকা দাল্ববত,সমাজ কর্মী বিকুল মৃ,কৌশলা সাংমা,প্রিতী মারাক টিউটর,জেনি হাগিদক,ওয়াল মি মারাক টিউটর,এ/সি রেডক্লিপ দিব্রো,দর্জী প্রশিক্ষক নন্দ লাল বর্মণ,সাংবাদিক এম.খলিলুর রহমান প্রমুখ।উলেখ্য,মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী,বিডি-০৪২১ প্রকল্পের সি.ডি.এস.পি প্রোগ্রামের শিশু ও সি.এস.পি প্রোগ্রামের উপকারভোগী ২০৫ জন,শিশুদের জনপ্রতি,চাল ৫ কেজি,ডাল ১ কেজি,আলু ১ কেজি,তেল আধা কেজি,লবণ,ছাতা ১টি ও ব্যাগ ১’টি সহ উপকারভোগী ২২ জন মায়েদের সাবান,ব্রাশ,ব্যবহারিক তৈল,শিশু কিশোরীদের জন্য স্যানুরা এসব বিতরণ করা হয়েছে। মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গাজনী বিডি-০৪২১ প্রজেক্ট ম্যানেজার জনেন্দ্র চাম্বুগং।