September 1, 2026

৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভা

0
FB_IMG_1616585598933

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার, মার্চ ২৪, ২০২১ খ্রিস্টাব্দে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২৪ মার্চ কালো দিবস(স্বৈরশাসক এরশাদের ক্ষমতা গ্রহণের দিন) উপলক্ষে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আলোচনা সভা সকাল ১০.০০ টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ডাকসুর সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক এজিএম নাজিমুদ্দিন অলম, ছাত্রমৈত্রীর সভাপতি জহির উদ্দিন স্বপন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ডিএল ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দীন আহমেদ মনি, জাগপা ছাত্রলীগের সভাপতি খোন্দকার লুৎফর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি সহিদ উদ্দিন চৌধুরী এনি, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসার্রেফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ্ মোঃ নেছার উদ্দিন, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম ও শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান, ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপাল মাওঃ নজরুল ইসলাম তালুকদার মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কবির উদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল সিরাজী, কামাল উদ্দিন চৌধুরী টিটু, তবারক হোসেন, গোলাম মর্তুজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *