1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গাজীপুরে সেপটিক ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার সারাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২০৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

ক্রাইম রিপোর্টার রাজু আহমেদঃ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। সাদেক আলী স্থানীয় এলাকায় ফুচকা বিক্রি করতেন বলে জানা গেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, শিশু শান্ত মিয়াকে নিয়ে তার বাবা-মা সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় আফতাব উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রবিবার বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। শিশুটি স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেন।
সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121