September 2, 2026

প্রয়াত মহাসচিব খোন্দকার দেলওয়ার হোসেন এর স্মরণ সভ, দোয়া ও মিলাদ

0
FB_IMG_1615995411583

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার, মার্চ ১৭, ২০২১ খ্রিস্টাব্দ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা সৈনিক, সাবেক চীফ হুইপ ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলওয়ার হোসেন এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী। বক্তব্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মোঃ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার মৎস্যজীবী দলেের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাষ্টার, সাইদুল ইসলাম টুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী টিটু, শরিফুর রহমান রিপন, ফজলে কাদের সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান ও মাসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *