1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ – আমির হোসেন আমু এম পি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২১৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এম পি বলেছেন, বঙ্গবন্ধু বিসিক প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ুজন্ম শতবার্ষিকিতে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ। বর্তমান সরকার বাংলাদেশের শিল্প বিনিয়োগ বিভিন্ন দেশে আগ্রহ সৃষ্টি করায় বিসিককে সম্প্রসারণ করে বিনিয়োগ চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে তৈরী করা হচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি এসএমই পণ্য বিনিয়োগ পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় এই শিল্প বিকাশে কাজ করছে সরকার। তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় বিসিক শিল্প নগরী এলাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহআলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি চেম্বার অব কর্মাস সভাপতি সালহ্ উদ্দিন আহমেদ সালেক,অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিসিক ঝালকাঠির উপ-ব্যবস্থাপক সাফাউল করীম স্বাগত বক্তব্য রাখেন। মেলায় ৭০টি স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য এবং এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিসিকের আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121