ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠদানের আয়োজন
বিল্লাল হুসাইন, বিশেষ প্রতিনিধি ।। যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু “শেখ মুজিবুর রহমান ” এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে পাঠদানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার ৪২ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩২টি মাদ্রাসা ও ৯টি কলেজের মধ্যে ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৪ জন শিক্ষার্থীকে নিয়ে মঙ্গলবার দুই ধাপে অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের অনলাইনে ১০০ এমসিকিউ প্রশ্নের গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঠদানের আয়োজনের বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ বলেন, পূর্বে পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ৫শ কপি করে মোট ১(একহাজার) কপি বই বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারী ঝিকরগাছা উপজেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০-২১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৯৩ টি প্রতিষ্ঠানের ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কারাগারের রোজনামচা নামক দু’টি বই উপর গুগল ফর্ম ব্যবহার করে অনলাইনে পাঠদানের আয়োজন করা হয়েছে। এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড আগামী ১৬মার্চ অনুষ্ঠিত হবে।