1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় ইমরান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৩ টার দিকে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া শেফার্ড মিলে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিডষ্টোর বাজারের মরহুম ফজলুল হকের স্ত্রী। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টার দিকে ভালুকা থেকে মোটরসাইকেল যুগে ইমরান ও তার শাশুড়ি সেলিনা আক্তারকে নিয়ে সিডষ্টোর বাজারের যাচ্ছিলেন। এ সময় ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া শেফার্ড মিলে সংলগ্ন এলাকায় আসলে। এ সময় একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইমরানের শাশুড়ির মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেলিনা আক্তারের মরদেহ উদ্ধার করে এবং ইমরানকে আহত অবস্থায় প্রথম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশের এএসআই আশরাফ আলী জানান, অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেলিনা নামে এক নারীর মৃত্যু হয় এবং একই দুর্ঘটনায় ইমরান নামের এক ব্যক্তি আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121