মুক্তাগাছায় অটোর ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি রিপন সারওয়ার: মুক্তাগাছায় অটোভ্যানের ধাক্কায় ছোয়াইব নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টায় স্থানীয় খামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার তোফাজ্জল হোসেনের সন্তান। মুক্তাগাছা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। মুক্তাগাছা-পিয়ারপুর রোডে বাড়ি সংলগ্ন খামার বাজার এলাকায় খেলাধুলা করার সময় ব্যাটারি চালিত একটি অটো ভ্যান শিশুটিকে চাপা দেয়। এ সময় সড়কেের মধ্যেই শিশুটি লুটিয়ে পরে এতে ঘটনাস্থলেই ৩ বছেরের শিশু ছোয়াইবের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বেপরোয়া অজ্ঞাত একটি ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করা হয়েছে