August 25, 2026

ভালুকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কোরআন শরীফ ও পাগড়ী বিতরণ

0
124172239_670510800504040_4409561272778823842_n

 জিএম,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভালুকায় এতিম ছাত্রদের মাঝে কোরআন শরীফ ও পাগড়ী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে গফরগাঁও রোড এলাকায় ওই কোরআন ও পাগড়ী বিতরন করা হয়। ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু’র আয়োজনে ওইসব সামগ্রী বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা হাজী নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রমিজ উদ্দিন খান, হিল্টন মোল্লা, আফতাব উদ্দিন, আবুল কাশেম, মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদুল ইসলাম খান সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুবলীগের সভাপতি, সম্পাদক ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *