আবেগী চিরকুটে লিখে দৌলতখানে কলেজ ছাত্র আত্মহত্যা
মোঃ রাছেল, দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সম্পদ চন্দ্র দে (শচীন) চিরকুট লিখে আত্মহত্যা করেন। চিরকুটের লিখাটি হুমাহুব তুলে ধরা হলো। “অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যি কারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি।” ভোলা সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সম্পদ চন্দ্র দে (শচীন) গত ০৯ই নভেম্বর আনুমানিক বিকাল ৫ টার সময় নিজ ঘরের আড়ার সঙ্গে লাগিয়া আত্মহত্যা করেছেন। সচিন সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। সে ওই ওয়ার্ডের নিতাই চন্দ্র রক্ষিত ছেলে। নিহত শচীনের বোন মৌসুমী জানান, প্রতিদিনের নেয় দুপুরের খাবার খেয়ে ঘুমাতে যায় শচীন। বিকেল পাঁচটার দিকে যখন তার ঘর থেকে কিছু নড়াচড়ার শব্দ পাই তখন আমরা তার রুমের ভিতরে গিয়ে আড়ার সঙ্গে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ডাকে চিৎকার শুনে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।দৌলতখান থানার উপ-পরিদর্শক এসআই গোলাম মোস্তফা জানান, নিহত রুমেএকটি চিরকুটে পাই প্রাথমিক ধারণা করা হচ্ছে এর মৃত্যুর প্রেম গঠিত বিষয়ে হয়ে থাকতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এই ঘটনায় দৌলতখান থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।