August 27, 2026

শেরপুরে এবার সেনা সদস্য কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে

0
121486414_407470947321949_3125294147133398834_n
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ২৮৪ সূত্রে জানা গেছে ধর্ষিতা কিশোরী পৌর শহরের ঢাকলহাটিতে তার পরিবারের সাথে বসবাস করে আসছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।এমতাবস্থায় সদর উপজেলার দিকপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সেনা সদস্য মোঃ পারভেজ (২৫) এর সাথে মুঠোফোনে পরিচয় হয় ভিকটিম কিশোরীর। মুঠোফোনে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত ১১ অক্টোবর সেনা সদস্য পারভেজ ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেয় এবং স্বামী-স্ত্রীর পরিচয়ে বিকেল ৩ টায় পৌর শহরের গৌররিপুরে একটি বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। এবিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবি ও মানবাধীকার কর্মী এড. আলমগীর কিবরিয়া কামরুল বলেন, ভিকটিম দরিদ্র পরিবারে হওয়ায় এই ধর্ষনের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল কাজ করছে। ভিকটিমের পরিবারটি অসহায়ের মত দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরছিল। এক পর্যায়ে আমি তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *